মালদা

মঙ্গলবাড়ি বাস স্ট্যান্ডের বেহাল দশা। জল কাঁদার পাশাপাশি নোংরা আবর্জনার স্তূপ জমেছে বাস স্ট্যান্ডে

পুরাতন মালদার মঙ্গলবাড়ি যাত্রী প্রতিক্ষালয়ের বেহাল দশা। প্রতিক্ষালয়ের সামনে বর্ষার কারনে জমেছে জল। জল কাঁদার পাশাপাশি নোংরা আবর্জনার স্তূপ জমা হয়ে পড়েছে বাস স্ট্যান্ডে। ফলে বাস থেকে শুরু করে যাত্রী সকলেরই ব্যাবহারের অযোগ্য হয়ে উঠেছে ওই বাস স্ট্যান্ড। পুরসভা প্রতিক্ষালয়টি বানিয়ে দিলেও তার এমন বেহাল দশায় নেয় কারও কোন রকমকের হেলদল।

            যাত্রীরা জানান, যে কোন সময় কোন বড়সড় দুর্ঘটনার কবলে পরতে পারে সাধারন মানুষ থেকে শুরু করে গাড়ি পর্যন্ত। বাস স্ট্যান্ডের এমনি বেহাল দশা যে মানুষ তো দুরে থাক গাড়ি ধারানোরও মতো জায়গা নেয়। প্রশাসনের বিরুদ্ধে এক গ্রাস ক্ষোভ উগ্লে দেয় যাত্রীরা। এবং পাশাপাশি তারা দাবি করেন যেন খুব তাড়াতাড়ি এর কোন সুব্যাবস্থা করা হক।